নন্দীগ্রামে হারার পরেও কীকরে মুখ্যমন্ত্রী হলেন মমতা, প্রশ্ন বিপ্লব দেবের - The News Lion

নন্দীগ্রামে হারার পরেও কীকরে মুখ্যমন্ত্রী হলেন মমতা, প্রশ্ন বিপ্লব দেবের

 


দি নিউজ লায়ন;  এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিপ্লব দেব বলেন, নন্দীগ্রামে হেরেও কীকরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন। তিনি দাবি করেছেন ভোটে না দাঁড়িয়ে অনেকেই মুখ্যমন্ত্রী হয়েছেন। তবে ভোটে হেরে মুখ্যমন্ত্রী হয়েছে এমন ঘটনা ঘটেনি। 


এটা একেবারেই নীতি বিরুদ্ধ। আগরতলায় দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব দেবের মন্তব্য, 'নন্দীগ্রামের ভোটাররা মমতাকে প্রত্যাখান করেছেন। এই কারণেই নৈতিক ভাবে মুখ্যমন্ত্রী হওয়া উচিত নয় তাঁর।' ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, 'গত দু'বছর জনগণ মমতাকে জিতিয়েছিল। তবে এবার মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছে। 


আবার হারের পেছনে ষড়যন্ত্রও খুঁজে পাচ্ছেন দিদি। যদি তাই হয়, তাহলে তাঁর দলের জয়ের পিছনেও ষড়যন্ত্র রয়েছে।' মমতাকে খোঁচা দিয়ে বিপ্লব দেবের আরও বক্তব্য, 'আমি যদি ত্রিপুরার নির্বাচনে হেরে যাই তাহলে আর রাজ্যের মুখ্যমন্ত্রী হব না।'


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.